আপনি কি Networking, Server & Security Sector-এ Career গড়তে সত্যিই আগ্রহী? তাহলে IT Bangladesh আপনাকে শূন্য থেকে Industry-তে প্রবেশের জন্য প্রস্তুত করতে সর্বোচ্চ চেষ্টা করবে, ইনশাআল্লাহ। আপনি কি Networking, Server & Security Sector-এ Career গড়তে সত্যিই আগ্রহী? তাহলে IT Bangladesh আপনাকে শূন্য থেকে Industry-তে প্রবেশের জন্য প্রস্তুত করতে সর্বোচ্চ চেষ্টা করবে, ইনশাআল্লাহ।

সাধারণ জিজ্ঞাসা

Frequently Asked Questions

IT Bangladesh ট্রেনিং সংক্রান্ত সাধারণ জিজ্ঞাসাসমূহ

উত্তর: সোজা উত্তর—না।

আমরা Job Guarantee দিই না এবং ভবিষ্যতেও দেব না। কারণ, আমরা এমন কোনো প্রতিশ্রুতি দিতে বিশ্বাস করি না, যেটি আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই। একটি Training Institute-এর কাজ হলো একজন শিক্ষার্থীকে Industry Ready করে তোলা। কিন্তু চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট Company, Training Institute নয়।

অন্যান্য কোনো প্রতিষ্ঠান যদি Job Guarantee দিয়ে থাকে, তারা কীভাবে সেই Guarantee বাস্তবায়ন করে, সেটি সম্পূর্ণ তাদের নিজস্ব বিষয়। আমরা সে বিষয়ে কোনো মন্তব্য করি না। আমরা শুধু আমাদের নীতিমালা এবং বাস্তবতা স্পষ্টভাবে তুলে ধরি।

আরও একটি বাস্তবতা হলো—একটি ব্যাচে যদি ১০০ জন শিক্ষার্থী থাকে, তাহলে সেই ১০০ জনের সবাই একই রকম পরিশ্রম করে না, একই রকম দক্ষতাও অর্জন করে না। কেউ নিয়মিত Practice করে, কেউ করে না। কেউ Career নিয়ে সিরিয়াস, আবার কেউ শুধু Certificate নেওয়ার জন্য Training করে। এমন পরিস্থিতিতে সবার জন্য Job Guarantee দেওয়া আমাদের কাছে বাস্তবসম্মত নয়।

তাহলে আমরা কী করি?

আমাদের লক্ষ্য একটাই—আপনাকে Job Guarantee দেওয়া নয়, বরং Job Ready করে তোলা। সে জন্য আমরা Training-এর পাশাপাশি—

  • Industry Standard Practical Skills শেখাই।
  • Professional CV/Resume তৈরি করতে সহায়তা করি।
  • Interview Preparation করাই।
  • Corporate Working Environment সম্পর্কে প্রস্তুত করি।
  • এবং আপনার Performance সন্তোষজনক হলে বিভিন্ন প্রতিষ্ঠানে Reference দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি।

তবে একটি বিষয় স্পষ্টভাবে বলে রাখতে চাই—Reference পাওয়া কোনো শিক্ষার্থীর অধিকার নয়; এটি অর্জন করতে হয়। আপনার Performance, Discipline, Attendance, Learning Attitude এবং Professionalism যদি আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়, তাহলে In Sha Allah আমরা নিজেরাই আগ্রহ নিয়ে আপনার CV নিয়ে কাজ করব এবং উপযুক্ত প্রতিষ্ঠানে আপনাকে Refer করার চেষ্টা করব।

কেন?

কারণ, আমাদের ব্যবসার ভিত্তি বিজ্ঞাপন নয়—Successful Students। আমরা অনেক প্রতিষ্ঠানের মতো বিভিন্ন Polytechnic বা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ব্যাপক Marketing করি না। আমাদের Marketing Strategy খুবই সহজ—আমরা সময় ও শক্তি ব্যয় করি ভালো Training দেওয়ার পেছনে। আপনি যখন একটি ভালো চাকরি পাবেন, তখন আপনার সাফল্যই হবে আমাদের Training-এর সবচেয়ে বড় প্রমাণ।

Marketing can bring students once. Quality creates reputation forever.
A satisfied student may recommend one person. A successful student inspires an entire generation.

তাই আমাদের কাছে Marketing-এর চেয়ে Reputation বড়, Certificate-এর চেয়ে Skill বড়, আর Admission-এর চেয়ে Student Success অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং, আমরা Job Guarantee দিই না। কিন্তু আপনি যদি আন্তরিকভাবে শিখতে চান, কঠোর পরিশ্রম করতে প্রস্তুত থাকেন এবং নিজেকে Industry Ready করার মানসিকতা নিয়ে আসেন, তাহলে In Sha Allah আপনাকে একটি ভালো Career-এর জন্য প্রস্তুত করতে এবং চাকরির সুযোগ তৈরিতে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।

যদি LAB Facility বলতে আপনি বোঝাতে চান—Networking-এর Real Device নিয়ে হাতে-কলমে কাজ করার সুযোগ আছে কি না, তাহলে Alhamdulillah, আমরা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি—বাংলাদেশের খুব কম Training Institute-এই আপনি আমাদের মতো পরিমাণে Real Device-এ কাজ করার সুযোগ পাবেন।

Lab Facility - Real Device Practice

আমরা বিশ্বাস করি—Networking Simulation Software দিয়ে শেখা যায়, কিন্তু Networking-এ দক্ষ হওয়া যায় Real Device-এ কাজ করার মাধ্যমে। এই কারণেই আমরা শুধুমাত্র Packet Tracer, GNS3 বা EVE-NG-এর ওপর নির্ভর করি না। এগুলো অবশ্যই শেখানো হবে, কারণ Industry-তে এগুলোরও গুরুত্ব রয়েছে। কিন্তু এর পাশাপাশি আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী যেন বাস্তব Router, Switch এবং Networking Equipment নিয়ে কাজ করার বাস্তব অভিজ্ঞতা অর্জন করে।

Practice কীভাবে হয়?

Class Time-এ আমরা Real Device Practice করাই না, কারণ Class Time মূলত Concept, Configuration, Troubleshooting এবং Lab Demonstration-এর জন্য ব্যবহার করা হয়। এরপর শিক্ষার্থীদের ৩–৪ জন করে Group ভাগ করে দেওয়া হয় এবং প্রতিটি Group-এর জন্য আলাদা Practice Schedule থাকে। নির্ধারিত সময়ে তারা Lab-এ এসে Real Device নিয়ে নিজেদের মতো করে ২–৩ ঘণ্টা বা প্রয়োজন অনুযায়ী আরও বেশি সময় Practice করতে পারে।

"Packet Tracer-এ হাজারটি Lab করলেও Real Device-এর একটি Cable ভুল Port-এ লাগানোর অভিজ্ঞতা সেখানে পাওয়া যায় না।"

বাস্তব Networking-এ Cable Connection, Interface, Console Access, Boot Process, Hardware Behavior, LED Status, Fault Diagnosis, Physical Troubleshooting—এসব বিষয় শুধুমাত্র Real Device-এর মাধ্যমেই শেখা সম্ভব। Simulation আপনাকে Exam Pass করতে সাহায্য করতে পারে, কিন্তু Real Device আপনাকে একজন Professional Network Engineer হিসেবে গড়ে তোলে। আমাদের লক্ষ্য শুধু আপনাকে Certificate দেওয়া নয়; এমন দক্ষতা তৈরি করা, যাতে Job-এ যোগ দেওয়ার পর Real Router বা Switch-এর সামনে দাঁড়িয়ে আপনার আত্মবিশ্বাস নষ্ট না হয়। এটাই আমাদের LAB Philosophy।

আমাদের প্রতিটি Batch-এ সাধারণত ১৫–২০ জন Trainee থাকে। আমরা ইচ্ছাকৃতভাবেই Batch ছোট রাখি, যাতে প্রত্যেক শিক্ষার্থীর প্রতি আলাদাভাবে মনোযোগ দেওয়া যায়।

Batch and Class Schedule Batch Categories

প্রথম দুই সপ্তাহ

সাধারণত প্রথম ২ সপ্তাহ সবার Schedule একই থাকে — সপ্তাহে ৩ দিন, প্রতিদিন ২ ঘণ্টা করে Class। এই সময়ে আমরা প্রতিটি Trainee-কে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করি, কারণ সবাই একই Level-এর হয় না — কেউ একেবারেই Beginner, কেউ Basic জানে কিন্তু Practice-এর অভাব রয়েছে, আবার কেউ আগে থেকেই দ্রুত শেখার সক্ষমতা রাখে।

Batch Restructure

দুই সপ্তাহ পর আমরা শিক্ষার্থীদের শুধুমাত্র Polytechnic বা বন্ধুদের ভিত্তিতে নয়; বরং Learning Ability, Performance, Understanding, Interest এবং Dedication-এর ভিত্তিতে নতুনভাবে ৩টি ক্যাটাগরিতে ভাগ করি:

  • Foundation Batch — যারা একেবারে Basic থেকে শুরু করবে।
  • Intermediate Batch — যারা মোটামুটি ধারণা রাখে এবং দ্রুত এগোতে পারে।
  • Advanced Batch — যারা আগে থেকেই ভালো Knowledge নিয়ে এসেছে এবং দ্রুত Industry Level বিষয় শেখার জন্য প্রস্তুত।

Batch অনুযায়ী সপ্তাহে ৫–৬ দিন, প্রতিদিন ২–৩ ঘণ্টা করেও Class হতে পারে, যদি সেটি তাদের Learning Progress-এর জন্য উপযুক্ত হয়।

বন্ধুদের সঙ্গে একই Batch?

সব সময় তা সম্ভব নাও হতে পারে, কারণ আমাদের কাছে বন্ধুত্বের চেয়ে গুরুত্বপূর্ণ আপনার শেখা। একজন Beginner-কে Advanced শিক্ষার্থীর সঙ্গে রাখলে সে বুঝতে পারবে না ও আত্মবিশ্বাস হারাবে, আবার Advanced শিক্ষার্থীকে ধীর গতিতে রাখলে তার সময় নষ্ট হবে।

Right Student in the Right Batch - এটাই আমাদের সাকসেস ফর্মুলা।

অবশ্যই। আমরা একদম Zero থেকেই শুরু করি। আপনি আগে কিছু জানেন কি জানেন না, আপনার Background কী—এসব বিষয় আমাদের কাছে মুখ্য নয়। আমাদের কাজই হলো একজন Beginner-কে ধাপে ধাপে Industry Ready করে তোলা।

এর বিনিময়ে আমরা আপনার কাছ থেকে দুটি Commitment চাই:

  1. প্রথম Commitment: কোর্সটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা — একসঙ্গে ৪–৫টি Course শুরু না করে সম্পূর্ণ Focus রাখা।
  2. দ্বিতীয় Commitment: ট্রেইনারের গাইডলাইন হুবহু অনুসরণ করা — নিজের মতো Shortcut না খোঁজা, নিয়মিত Assignment ও Lab Practice সম্পন্ন করা।

আপনি যদি এই দুটি Commitment রাখতে পারেন, তাহলে বাকিটা আমাদের দায়িত্ব। এমনকি Training শেষ হওয়ার পরও যদি আপনি Job-এর জন্য চেষ্টা করে যান, তাহলে Job পাওয়ার আগ পর্যন্ত Career Guideline, CV Review, Interview Preparation এবং প্রয়োজন অনুযায়ী Reference দেওয়ার ক্ষেত্রেও আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব, In Sha Allah।

আমরা অলৌকিক কিছু করি না। যে শিক্ষার্থী নিজে পরিশ্রম করতে প্রস্তুত, তাকে সঠিক দিকনির্দেশনা, বাস্তব Skills এবং ধারাবাহিক Support দিয়ে সাহায্য করি, যেন সে নিজের যোগ্যতায় একটি ভালো Career গড়তে পারে।

আপনার Commitment + আমাদের Guidance = In Sha Allah, একটি সফল Career।

এই Training Program-এর প্রধান Trainer হলেন Md. Mushfiqur Rahman

তাঁর Academic, Professional এবং Training Profile বিস্তারিত দেখতে পারেন এখানে —

👉 Website Profile

Class নেওয়ার Style, Teaching Method এবং বিভিন্ন Technical Topic সম্পর্কে ধারণা পেতে YouTube Channel দেখতে পারেন —

👉 YouTube Channel 01
👉 YouTube Channel 02

যাচাই করার মতো কয়েকটি তথ্য —

  • দীর্ঘদিন ধরে Networking ও System Administration বিষয়ে Training দিয়ে আসছেন।
  • বাংলাদেশের Polytechnic-এর ৭ম সেমিস্টারের Networking বিষয়ের বই (Syllabus-based Content Development)-এর সঙ্গে সরাসরি কাজ করেছেন।
  • Industry এবং Academic — দুই ক্ষেত্রের অভিজ্ঞতার সমন্বয়ে Training পরিচালনা করেন।
  • তাঁর Training Philosophy হলো — "Less Theory, More Practical."

প্রতিটি বিষয় শুধু কীভাবে করতে হবে তা নয়, কেন করতে হবে এবং Real Production Environment-এ কীভাবে ব্যবহার হয়—সেটিও শেখানো হয়।

বর্তমানে আমাদের Networking Department-এ বিভিন্ন Level-এর Training Program পরিচালিত হয়। প্রতিটি Course-এর Duration, Course Fee, Syllabus এবং Eligibility আলাদা। সকল কোর্সের নাম, মেয়াদ এবং Fee নিচের ছবিতে বিস্তারিতভাবে দেওয়া হলো:

Course Fee Structure

যদি Image দেখার পরও কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকে, অথবা আপনার Educational Background অনুযায়ী কোন Course-টি আপনার জন্য সবচেয়ে উপযুক্ত হবে—সেটি জানতে চান, তাহলে অবশ্যই আমাদের জানাবেন। In Sha Allah, আপনার বর্তমান অবস্থান, লক্ষ্য এবং Career Plan অনুযায়ী আমরা সঠিক Course নির্বাচন করতে সহায়তা করব।

আমাদের লক্ষ্য শুধু একটি Course-এ ভর্তি করানো নয়; বরং আপনার Career-এর জন্য সঠিক Roadmap তৈরি করে দেওয়া।

না। IT Bangladesh-এর নিজস্ব কোনো Hostel বা আবাসিক ব্যবস্থা নেই। তবে ঢাকার বাইরে থেকে Training-এর জন্য যারা আসবেন, তাদের বাসা বা মেস খুঁজে পেতে আমরা যথাসাধ্য সহযোগিতা করি।

Accommodation Help Accommodation Room

এই সহযোগিতা কিছু শর্তসাপেক্ষে করা হয়ঃ

  1. বাসা আমরা মালিক নই — আমরা শুধুমাত্র পরিচিত ও বিশ্বস্ত কিছু বাড়িওয়ালার সঙ্গে যোগাযোগ করিয়ে দিই। বাসায় ওঠার পর বাড়িওয়ালার নিয়ম মেনে চলা সম্পূর্ণ আপনার দায়িত্ব।
  2. শৃঙ্খলা ও নৈতিকতা — কোনো শিক্ষার্থী অনৈতিক বা আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে তার সম্পূর্ণ দায়ভার তাকেই বহন করতে হবে; এমন ক্ষেত্রে Training থেকে বহিষ্কার বা Certificate না দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হতে পারে।
  3. Group করে থাকা — একই প্রতিষ্ঠানের কয়েকজন একসঙ্গে থাকতে চাইলে, প্রতি Group-এর পক্ষ থেকে একজন Form পূরণ করলেই হবে।

👉 বাসার জন্য আবেদন ফরম

আনুমানিক মাসিক খরচ

  • থাকা: প্রায় ৳৩,০০০ (প্রতি মাসে)
  • ৩ বেলার খাবার: প্রায় ৳৩,০০০ (প্রতি মাসে)

অর্থাৎ, থাকা ও খাওয়া মিলিয়ে মাসে প্রায় ৳৬,০০০ বাজেট রাখলে সাধারণভাবে চলা সম্ভব (ব্যক্তিভেদে কম-বেশি হতে পারে)।

ঢাকার মতো শহরে Bachelor-দের জন্য ভালো বাসা পাওয়া সহজ নয়, তাই Training শুরু হওয়ার কমপক্ষে ১.৫–২ মাস আগে বাসা খোঁজার প্রস্তুতি শুরু করা উচিত।

আমরা বাসা ভাড়া দিই না; আমরা সর্বোচ্চ সহযোগিতা করি।

১. Documents

Polytechnic-এর Industrial Attachment করার জন্য আসলে অতিরিক্ত কোনো Documents লাগবে না — শুধু আপনার Polytechnic Institute থেকে প্রদত্ত Industrial Attachment Letter নিয়ে আসলেই হবে।

২. Advance Payment

না, আমরা কোনো Advance Payment নিই না। ক্লাস শুরুর দিন বা প্রথম Class-এর সময় Payment করলেই হবে।

৩. Installment

নিয়ম অনুযায়ী Course Fee এককালীন পরিশোধ করতে হয়। তবে প্রকৃত আর্থিক সমস্যা থাকলে আগে থেকে জানালে বিশেষ বিবেচনায় ২ কিস্তিতে পরিশোধ করা যায় — শুরুতে ৬০% এবং পরবর্তী মাসে বাকি ৪০%।

৪. Long Duration Course

দীর্ঘমেয়াদি Course-এ ভর্তি হওয়া শিক্ষার্থীদের বাস্তব Financial Problem থাকলে, বিশেষ বিবেচনায় Course Duration অনুযায়ী ৩ থেকে ৪ মাসের মধ্যে সম্পূর্ণ Payment পরিশোধ করার সুযোগ দেওয়া হতে পারে।

Installment আমাদের Regular Policy নয়; এটি শুধুমাত্র প্রকৃত Financial Problem-এর ক্ষেত্রে বিশেষ বিবেচনা। আমরা চাই না, টাকার অভাবে একজন মেধাবী শিক্ষার্থীর Career থেমে যাক।

অবশ্যই পারবেন, In Sha Allah। আজ আপনি যাদের ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে দেখছেন, তারাও একদিন আপনার মতোই ভয় পেতেন। পার্থক্য শুধু একটাই — তারা ভয়কে জয় করার সিদ্ধান্ত নিয়েছিল।

Mock Job Interview

আমাদের এখানে প্রতি মাসে অন্তত একবার Mock Job Interview নেওয়া হয়, যেখানে আপনাকে Formal Dress, Printed CV এবং Professional Attitude নিয়ে ঠিক বাস্তব Interview-এর মতোই অংশ নিতে হবে। Interview-এর শুরুটা English-এ হলেও, কীভাবে নিজের পরিচয় দেবেন ও Common Question-এর উত্তর দেবেন — এসবের জন্য আগে থেকেই একটি Script দেওয়া হয়। আটকে গেলে বাংলায়ও উত্তর দেওয়া যাবে।

Spoken English Program

যারা Spoken English আরও উন্নত করতে চান, তাদের জন্য আলাদা Spoken English Program রয়েছে। বাজারে যেখানে এই ধরনের Course-এ প্রায় ৳১০,০০০ বা তার বেশি খরচ হয়, সেখানে শুধুমাত্র IT Bangladesh-এর Industrial Attachment Trainee-দের জন্য বিশেষ সুবিধায় ৳৮,০০০-এ করার সুযোগ রয়েছে।

Company আপনাকে Perfect English-এর জন্য নয়; কাজ করার দক্ষতার জন্য চাকরি দেবে।

উত্তর হলো — হ্যাঁ, পেতেও পারেন, আবার নাও পেতে পারেন। আমাদের কাছে Certificate কোনো Attendance-এর পুরস্কার নয়; এটি প্রমাণ করে যে আপনি সত্যিই কাজ শিখেছেন।

Course Completion Certificate পাওয়ার জন্য আপনাকে একটি Practical Assessment-এ অংশ নিতে হবে, যেখানে —

  • Real Device ব্যবহার করে ২টি Project
  • GNS3 ব্যবহার করে ২টি Project

সফলভাবে সম্পন্ন করতে হবে। Project সম্পন্ন করতে না পারলে শুধুমাত্র Course-এ উপস্থিত থাকার কারণে Certificate দেওয়া হয় না।

Interview Board যদি Certificate নয়, সরাসরি Router হাতে দিয়ে বলে "Configure OSPF" বা "VLAN তৈরি করুন" — তখন Certificate নয়, আপনার Skill-ই আপনার হয়ে কথা বলবে। তাই নিয়মিত Class ও Lab Practice করলে এই Project সম্পন্ন করা কঠিন হবে না, In Sha Allah।

Skills first, Certificate second. Real Knowledge first, Paper Qualification second.

বোর্ড মার্কস সম্পূর্ণভাবে আপনার Attendance-এর ওপর নির্ভর করবে। অর্থাৎ Attendance ৫০% হলে প্রায় ৫০% Marks, ৮০% হলে প্রায় ৮০% Marks — যতটুকু উপস্থিতি, ততটুকু মূল্যায়ন।

অসুস্থতার কারণে Class Miss হলে?

প্রকৃত অসুস্থতার কারণে Class-এ উপস্থিত থাকতে না পারলে বিষয়টি যথাযথভাবে জানালে এবং যৌক্তিক কারণ প্রমাণিত হলে সেই Class Absent হিসেবে গণনা করা হবে না। তবে মিথ্যা তথ্য বা জাল Medical Certificate ব্যবহারের চেষ্টা প্রমাণিত হলে Trainer-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

Training শেষে আপনার Attendance Sheet সংশ্লিষ্ট Polytechnic-এর CI (Course Instructor)-এর কাছে প্রেরণ করা হবে, যাতে Board-এর মূল্যায়ন সঠিক তথ্যের ভিত্তিতে সম্পন্ন করা যায়।

অবশ্যই পারবেন — এটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, এতে আমাদের কোনো নিষেধাজ্ঞা নেই। তবে আপনার প্রথম Priority হতে হবে Training এবং Skill Development। Class Schedule, Lab Practice, Assignment ও Project সময়মতো সম্পন্ন করতে পারলে Part-time Job করতে আমাদের আপত্তি নেই।

উল্লেখ্য, Part-time Job খুঁজে দেওয়া বা Job-এর ব্যবস্থা করা আমাদের Training Program-এর অংশ নয় — তাই এ বিষয়ে আমরা কোনো প্রতিশ্রুতি দিই না এবং সহযোগিতাও করতে পারব না।

পার্ট-টাইম জব আপনাকে আজকের আয় দিতে পারে, কিন্তু ভালো স্কিল আপনাকে আগামী বহু বছরের ক্যারিয়ার গড়ে দিবে।

না। আমাদের কাছে সময়ের চেয়ে স্কিল বড়। আপনার Training তখনই শেষ হবে, যখন —

  • Course-এর সমস্ত Training Content সম্পন্ন হবে।
  • Real Device ব্যবহার করে নির্ধারিত Project সফলভাবে সম্পন্ন করবেন।
  • প্রয়োজনীয় GNS3 Project সম্পন্ন করবেন।

কোনো Topic পুরোপুরি বুঝতে না পারলে Seat Available থাকা সাপেক্ষে, পরবর্তী Batch-এর সঙ্গে সেই টপিক বিনামূল্যে আবার Class করা যাবে।

"Time does not create an Engineer. Practice does."

শুধু Networking নয় — IT Bangladesh-এ রয়েছে একটি বাস্তব প্রজেক্টভিত্তিক টিম, যেখানে কাজ করছেন অভিজ্ঞ iOS Developer, UI/UX Designer এবং Graphics Designerরা। তাই কেউ যদি iOS Development, UI/UX Design অথবা Graphics Design-এ দক্ষতা অর্জন করতে চায়, তাহলে নিশ্চিন্তে IT Bangladesh-এ Attachment করতে পারে।

iOS, UI/UX & Graphics Design Team

আমরা ইতোপূর্বে ২ বছর ধরে এই Training গুলো পরিচালনা করেছি। তবে আমাদের এই Training অন্য প্রতিষ্ঠানের মতো গৎবাঁধা পদ্ধতিতে হয় না — এখানে Training হয় অনেকটা বাস্তব Job Sector-এর মতো করে।

আমাদের লক্ষ্য শুধু কোর্স শেষ করানো নয়, বরং এমনভাবে শেখানো যাতে একজন শিক্ষার্থী বাস্তব কাজ করার মতো দক্ষতা অর্জন করতে পারে, ইনশা-আল্লাহ।

🎯 আমাদের বিশেষ সুবিধা

  • Industry-oriented Training
  • Project-based Learning
  • Experienced Development Team-এর Guideline
  • Real Client Project Workflow সম্পর্কে ধারণা
  • Professional Portfolio তৈরির সুযোগ

কোর্স সফলভাবে সম্পন্ন করার পর, যোগ্য শিক্ষার্থীদের ২–৩ মাস আমাদের Development Team-এর সঙ্গে Real-Life Project-এ কাজ করার সুযোগ দেওয়ার চেষ্টা করা হবে। এতে তারা বাস্তব কর্মপরিবেশ, Team Collaboration এবং Project Delivery সম্পর্কে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করতে পারবে।

এরপর যদি কোনো শিক্ষার্থীর Performance, Professionalism এবং Learning Ability সত্যিই আমাদের প্রত্যাশা অনুযায়ী ভালো হয় এবং সেই সময় আমাদের টিমে জনবল প্রয়োজন হয়, তাহলে Salary-based Team Member হিসেবে কাজ করার সুযোগও তৈরি হতে পারে।

⚠️ একটি গুরুত্বপূর্ণ বিষয়

আমরা Job Guarantee দিই না। যদি এমন কোনো প্রতিষ্ঠান থাকে যারা সত্যিই লিখিতভাবে Job Guarantee দেয় এবং সেই প্রতিশ্রুতি বাস্তবে পূরণ করতে পারে, তাহলে অবশ্যই সেই প্রতিষ্ঠানটি বিবেচনা করা উচিত। আমরা এমন প্রতিশ্রুতি দিয়ে কাউকে বিভ্রান্ত করতে চাই না।

আমাদের প্রতিশ্রুতি হলো — ভালোভাবে শেখানো, বাস্তব কাজের অভিজ্ঞতা দেওয়া, দক্ষতা গড়ে তুলতে সর্বোচ্চ সহযোগিতা করা এবং যোগ্যদের জন্য Career Opportunity তৈরির চেষ্টা করা। প্রয়োজনে আমরা যোগ্য শিক্ষার্থীদের Job Referral বা Career Guidance দিয়েও সহযোগিতা করার চেষ্টা করি।

আপনার লক্ষ্য যদি শুধু একটি সার্টিফিকেট নয়, বরং বাস্তব দক্ষতা অর্জন করে নিজের ক্যারিয়ার গড়ে তোলা হয়, তাহলে IT Bangladesh আপনার জন্য একটি ভালো শুরু হতে পারে, ইনশা-আল্লাহ।