IT Bangladesh নিয়ে এসেছে Industrial Attachment 2026 ভর্তি শুরু হতে যাচ্ছে
IT Bangladesh 1 IT Bangladesh 2 IT Bangladesh 3 IT Bangladesh 4 IT Bangladesh 5 IT Bangladesh 6 IT Bangladesh 7 IT Bangladesh 8 IT Bangladesh 9 IT Bangladesh 10 IT Bangladesh 11 IT Bangladesh 12 IT Bangladesh 13 IT Bangladesh 14 IT Bangladesh 15 IT Bangladesh 16 IT Bangladesh 17 IT Bangladesh 18 IT Bangladesh 19 IT Bangladesh 20 IT Bangladesh 21 IT Bangladesh 22 IT Bangladesh 23 IT Bangladesh 24 IT Bangladesh 25 IT Bangladesh 26 IT Bangladesh 27 IT Bangladesh 28 IT Bangladesh 29 IT Bangladesh 30 IT Bangladesh 31 IT Bangladesh 32 IT Bangladesh 33 IT Bangladesh 34 IT Bangladesh 35 IT Bangladesh 36 IT Bangladesh 37 IT Bangladesh 38 IT Bangladesh 39 IT Bangladesh 40 IT Bangladesh 41 IT Bangladesh 42 IT Bangladesh 43 IT Bangladesh 44 IT Bangladesh 45 IT Bangladesh 46 IT Bangladesh 47 IT Bangladesh 48 IT Bangladesh 49

Industrial Attachment 2026

Industrial Attachment 2026

Networking Career শুরু করুন
সঠিক জায়গা থেকে

ঢাকায় Industrial Attachment করতে আসছেন? তাহলে এই লেখাটা আপনার জন্যই — সিদ্ধান্ত নেওয়ার আগে পুরোটা একবার পড়ুন।

কেন Networking-এ Diploma শিক্ষার্থীদের জন্য সুযোগ বেশি?

বর্তমানে প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে CSE বা IT বিভাগ রয়েছে। ফলে Software Development, Web Development, Graphics Design-এর মতো সেক্টরে Diploma শিক্ষার্থীদের University Level-এর শিক্ষার্থীদের সাথেও প্রতিযোগিতা করতে হয়।

University Student-রা প্রথম বর্ষ থেকেই Website Live করতে পারে, Mobile App Publish করতে পারে, Freelancing করতে পারে — Portfolio তৈরি করা তাদের জন্য তুলনামূলক সহজ।

কিন্তু Networking Sector-এর বাস্তবতা আলাদা।

Networking শিখতে Router, Switch, Server, Firewall, Wireless Device, Fiber Infrastructure দরকার — এগুলো বাসায় বসে সংগ্রহ বা Practice করা সম্ভব নয়।

তাই Networking-এ নিয়োগের সময় Degree-এর চেয়ে বেশি গুরুত্ব পায় —

  • Real Device-এ কাজের অভিজ্ঞতা
  • Troubleshooting Skill
  • Practical Knowledge
  • Client Handling Ability

ISP, NOC, Network Support, Infrastructure Support, Field Support — এসব ক্ষেত্রে দীর্ঘদিন ধরে Diploma Engineers সফলভাবে কাজ করে আসছে।

চাকরির ব্যাপারে IT Bangladesh কীভাবে সহায়তা করে?

এই বিষয়টা আমরা শুরু থেকেই পরিষ্কার রাখতে চাই।

আমরা কাউকে চাকরির গ্যারান্টি দিই না।

তবে একজন শিক্ষার্থী যদি আন্তরিকভাবে শেখে, নিয়মিত Practice করে, Lab-এ সময় দেয় এবং নিজেকে Job Ready করে তুলতে পারে — তাহলে তার CV নিয়ে আমরা নিজেরাই কাজ করি। আলাদাভাবে এসে বলতে হবে না।

আমাদের সবচেয়ে বড় Marketing হলো আমাদের শিক্ষার্থীদের সাফল্য। আমরা Polytechnic-এ গিয়ে Campaign চালাই না — বরং আমাদের চেষ্টা থাকে এমন Engineer তৈরি করার, যারা চাকরি পেয়ে বলতে পারবে, "আমি IT Bangladesh-এ Training করেছিলাম।"

তাই Reference দেওয়ার আগে আমরা চাই শিক্ষার্থী সত্যিকার অর্থে Job Ready হোক — কারণ Interview Board-এ Skill না দেখাতে পারলে Reference দিয়েও লাভ নেই। আর Skill থাকলে সেটাই সবচেয়ে বড় Recommendation।

সবাইকে একইভাবে শেখানো হবে না

ক্লাস শুরুর ২–৩ সপ্তাহ পর Performance ও Learning Speed অনুযায়ী আলাদা Batch-এ ভাগ করা হবে।

Foundation
একদম শুরু থেকে শিখবে
Mid-Level
প্রাথমিক ধারণা আছে
Advanced
পূর্ব অভিজ্ঞতা বা ভালো ভিত্তি

এই বিভাজনে কোনো আপোষ করা হবে না। ফলে পরিচিত বা বন্ধুর সাথে একই Batch-এ না-ও থাকতে পারেন — এটি সম্পূর্ণ আপনার শেখার স্বার্থেই। এতে কেউ পিছিয়ে পড়বে না, কেউ অযথা বসেও থাকবে না।

ক্লাসের বাইরেও শেখার সুযোগ থাকবে

বর্তমানে প্রতি সপ্তাহে ৩ দিন ক্লাস পরিচালিত হয়। তবে Networking শুধু ক্লাসে বসে শেখার বিষয় নয় — যত বেশি Practice, তত বেশি Skill।

তাই প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত Lab Session, Device Configuration Session, Troubleshooting Session এবং Real Project Discussion-এর ব্যবস্থা করা হবে。

আমাদের লক্ষ্য শুধু Syllabus শেষ করা নয় — আমাদের লক্ষ্য হলো আপনাকে কাজ শেখানো।

ইনস্টিটিউটের কাছাকাছি থাকার চেষ্টা করবেন

বাইরে থেকে যারা আসবেন, তাদেরকে যতটা সম্ভব ইনস্টিটিউটের কাছাকাছি থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

কারণ আমাদের শেখার বড় অংশটাই হয় বাস্তব কাজের মাধ্যমে। Lab Work, Device Setup, Troubleshooting বা Practical Session-এর জন্য অতিরিক্ত সময়ে আসার প্রয়োজন হতে পারে।

যারা কাছাকাছি থাকবেন, তারা এই সুযোগগুলো বেশি কাজে লাগাতে পারবেন — এবং সবচেয়ে দ্রুত এগিয়ে যাবেন।

আবাসন নিয়ে কিছু কথা

যারা অন্য জেলা থেকে আসবেন, তারা অন্তত ২ মাস আগে থেকেই মেস বা বাসা খোঁজা শুরু করবেন — শেষ মুহূর্তে ভালো জায়গা পাওয়া কঠিন হয়ে যায়।

নিজে চেষ্টা করার পরেও সমস্যা হলে আমরা সহায়তা করার চেষ্টা করব — তবে এজন্য আগে থেকেই জানাতে হবে।

প্রবেশের সময় ১ মাসের অগ্রিম ভাড়া প্রদান করতে হবে
মাসিক ভাড়া প্রতি মাসের ৭ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে
বিদায়ের মাসে আলাদা ভাড়া দিতে হবে না — প্রথম অগ্রিম থেকেই সমন্বয় হবে

বাস্তব কাজ শেখার সুযোগ

এটাই আমাদের Industrial Attachment-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।

ভালো Performance করা শিক্ষার্থীদের মাত্র ১ মাস পর থেকেই IT Bangladesh-এর বাস্তব Networking কাজের সাথে যুক্ত করা হবে — শুধু Simulation নয়, বাস্তব পরিবেশে।

  • Router ও Switch Configuration
  • VLAN Setup
  • Wireless Deployment
  • Fiber Connectivity
  • Client Troubleshooting
  • Network Monitoring ও Support
  • Documentation
৩ মাস
সফলভাবে সম্পন্ন করলে
অফিসিয়াল NOC প্রদান

CV-তে লেখা যাবে যে তিনি IT Bangladesh-এ "Junior Support Engineer" হিসেবে কাজ করেছেন — যা চাকরির বাজারে আপনাকে আলাদা করবে।

Certificate অনেকের কাছেই থাকে। কিন্তু বাস্তব কাজের অভিজ্ঞতা সবার থাকে না।

একদম নতুন হলেও সমস্যা নেই

আপনি আজ কতটুকু জানেন, সেটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে গুরুত্বপূর্ণ —

  • আপনি কি শিখতে চান?
  • আপনি কি নিয়মিত Practice করতে রাজি?
  • আপনি কি নিজের Career নিয়ে সিরিয়াস?

যদি উত্তর "হ্যাঁ" হয় — তাহলে আমরা একদম শূন্য থেকে শুরু করব।

তবে আপনার কাছ থেকে আমরা দুটি বিষয় আশা করি —

প্রশিক্ষকের নির্দেশনা, Class Routine এবং Practice Plan আন্তরিকভাবে অনুসরণ করবেন।
নিজের Career-কে গুরুত্ব দিয়ে নিয়মিত সময় ও পরিশ্রম বিনিয়োগ করবেন। কারণ Skill ছাড়া চাকরি পাওয়া কঠিন — আর Skill অর্জনের কোনো shortcut নেই।
"চাকরি না নিয়ে বাড়ি যাব না।
চাকরির প্রথম মাসের বেতন নিজে হাতে
বাবা-মাকে দেব — ইনশাআল্লাহ।"
এই সংকল্প যদি আপনার ভেতরে থাকে — বাকি পথটা আমরা একসাথে হাঁটব, ইনশাআল্লাহ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন